কী নিয়ে খেলা হবে, কোন মাঠে খেলা হবে জনগণ জানে না : বাবলা - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কী নিয়ে খেলা হবে, কোন মাঠে খেলা হবে জনগণ জানে না : বাবলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ১২, ২০২২ ১০:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ১২, ২০২২ ১০:০৯ অপরাহ্ণ

 

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, গত ২-৩ মাস ধরে রাজনৈতিক মঞ্চে শোনা যাচ্ছে খেলা হবে, খেলা হবে। কিন্তু কী নিয়ে খেলা হবে, কোন মাঠেই বা খেলা হবে তা কিন্তু জনগণ জানে না। তবে কেউ যদি খেলতে গিয়ে ফাউল করে জনগণ কিন্তু তাদের লাল কার্ড দেখাতে ভুল করবে না।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা শ্যামপুর-কদমতলীর ৫২নং ওয়ার্ডে ‘সহিংস রাজনীতির প্রতিবাদে ও মুক্তিযুদ্ধের চেতনায় উদার গণতান্ত্রিক, ইসলামি মূল্যবোধ ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে’ স্থানীয় জাতীয় পার্টি আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য বাবলা বলেন, ‘রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য। কিন্তু দেশের বর্তমান রাজনীতিতে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এক দল ক্ষমতায় থাকার জন্য শক্তি প্রদর্শন করে শোডাউনের রাজনীতি করছে, আরেক দল যেকোনো মূল্যে ক্ষমতায় আসার জন্য সহিংসতার পথ বেছে নিচ্ছে। কিন্তু জাতীয় পার্টি সহিংস রাজনীতির পরিবর্তে শান্তির রাজনীতিতে বিশ্বাসী। জাতীয় পার্টি শোডাউনের রাজনীতির চেয়ে গণমানুষের শক্তিকে প্রাধান্য দেয়। জাতীয় পার্টি বিশ্বাস করে নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার সুযোগ নাই।’

কদমতলী থানা জাতীয় পার্টির সভাপতি শামসুজ্জামান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, আমির উদ্দিন আহমেদ ডালু, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ