কুড়িগ্রামে ইট ভাঙা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাইয়ের মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কুড়িগ্রামে ইট ভাঙা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১১:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১১:৫০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ইট ভাঙা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাজিম খান ইউনিয়নের মমিন বকশি পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো আব্দুল হক (৬৫) ও তাজরুল ইসলাম (৫৫)। তারা আপন দুই ভাই। এবং রাজারহাট সদর ইউনিয়নের কৌলাস কুঠি এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহতরা কাজ শেষ করে ইট ভাঙা গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। এসময় নাজিম খান ইউনিয়নের মমিন বকশি এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এসময় একজন ঘটনাস্থলে মারা যান। অপরজনকে হাসপাতালে নেওয়া হলে পথে তিনিও মারা যান।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ