কুড়িগ্রামে তিস্তা নদীতে মাছ ধরতে নেমে বৃদ্ধ নিখোঁজ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কুড়িগ্রামে তিস্তা নদীতে মাছ ধরতে নেমে বৃদ্ধ নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ণ

 

কুড়িগ্রাম প্রতিনিধি
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যানন্দ ইউনিয়নের সোলাগাড়ি এলাকায় তিস্তা নদীতে টনি জাল দিয়ে মাছ ধরার সময় ষাটোর্ধ্ব এক বৃদ্ধ নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে টনি জাল দিয়ে ডাংরারহাট এলাকার সোলাগাড়ী মোহাম্মদ আলী মেম্বারের বাড়ির পাশে তিস্তা নদীতে মাছ ধরার সময় নদীর পানিতে পড়ে তিনি নিখোঁজ হন।

নিখোঁজ ব্যক্তি ওই ইউনিয়নের রতি সোলাগাড়ি মৌজার বাসিন্দা রহিম উদ্দিন ওরফে ভাকিরা (৬২)। তিনি পেশায় নারিকেল গাছের ডাল পরিষ্কারকারী।

খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিস রংপুরের ডুবুরি দল ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে। দুপুর ১টা পর্যন্ত ডুবুরি দল নিখোঁজ ব্যক্তিকে জীবিত কিংবা মৃত উদ্ধার করতে পারেনি বলে রাজারহাট ফায়ার সার্ভিসের ইনচার্জ আক্তারুজ্জামান সওদাগর জানিয়েছেন।

এ সময় তার সাথে অপর সঙ্গীর চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে নিখোঁজ রহিম উদ্দিনকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে। তবে নিখোঁজ ব্যক্তিকে ৪ ঘন্টায়ও উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট ফায়ার সার্ভিসের ইনচার্জ আক্তারুজ্জামান সওদাগর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ