কুমিল্লায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৪
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মার্চ ১৫, ২০২৪ ৫:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মার্চ ১৫, ২০২৪ ৫:৫০ অপরাহ্ণ

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অর্ণব নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) দুপুরে নগরীর শাসনগাছার মধ্যমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অর্নব শাসনগাছা মধ্যমপাড়ার আজহার উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাব্বি গ্রুপ ও সাক্কু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুইগ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলি শুরু হয়। এতে সাক্কু গ্রুপের অর্ণবসহ ৫ জন গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে অর্ণব মৃত্যুবরণ করেন।
জনতার আওয়াজ/আ আ