কুমিল্লায় নিজ উদ্যোগে ছাত্রদল নেতার ত্রাণ বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কুমিল্লায় নিজ উদ্যোগে ছাত্রদল নেতার ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ৩০, ২০২৪ ১১:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ৩০, ২০২৪ ১১:৩০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান খন্দকার।

শুক্রবার (৩০ আগস্ট) কুমিল্লার লাকসাম উপজেলার খিলা বাজার, নোয়াখালী সদর উপজেলার এওয়াজ বালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড এবং সেনবাগ উপজেলার শায়েস্তানগরে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।

এদিকে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকেও বন্যাকবলিত জেলাগুলোতে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। ইতোমধ্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বন্যাকবলিত ফেনী ও নোয়াখালীতে সশরীরে উপস্থিত থেকে বানভাসী মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ