কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত, আহত ৫ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত, আহত ৫

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১৭, ২০২৪ ৪:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১৭, ২০২৪ ৪:৫৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
কুমিল্লার নাঙ্গলকোটে চট্টগ্রাম থেকে জামালপুর যাওয়ার পথে বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে পাঁচ যাত্রী মারাত্মক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে স্থানীয়রা।

রোববার (১৭ মার্চ) দুপুর দেড়টার দিকে নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট রেলস্টেশন মাস্টার জামাল হোসেন।

ট্রেনের ইঞ্জিন থেকে ১৮টি বগি আলাদা হয়ে ৯টি লাইন থেকে ছিটকে পড়ে যায়। ওই রেল পথের তেজের বাজার এলাকার আপ লাইনের ২০৮ নম্বর ব্রিজের কাঠের স্লিপার ভেঙ্গে যাওয়ায় স্বজোরে ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিনের সাথে থাকা লক ভেঙ্গে ইঞ্জিন থেকে বগিগুলো আলাদা হয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।

বগিগুলো ঢাকা-চট্টগ্রাম রেলপথের উভয় লাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকায় ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-চাঁদপুর, চট্টগ্রাম-জামালপুর রোডে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ রেলওয়ের সহকারী পরিচালক (অপারেশন) জসিম উদ্দিন জানান, ট্রেনের ইঞ্জিনের পরের ৯টি বগি লাইনচ্যুত হয়।

খবর পেয়ে পাহাড়তলী, লাকসাম ও আখাউড়া থেকে তিনটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ