কুমিল্লা-৪ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন হাসনাত আব্দুল্লাহ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কুমিল্লা-৪ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫ ১২:০৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫ ১২:০৮ পূর্বাহ্ণ

 

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তার নির্বাচনী এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার উপজেলা এনসিপির (ভারপ্রাপ্ত) সমন্বয়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘মানুষের প্রত্যাশা পূরণ করতে প্রার্থী হয়েছি। দেবীদ্বারের মানুষ দীর্ঘ ৫০ বছর ধরে অবহেলিত আছে। অনেক রাজনৈতিক নেতা দেবীদ্বারের তৈরি হয়েছে। কিন্তু দেবীদ্বারের মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি।

এবার সুযোগ এসেছে মানুষের পাশে দাঁড়ানোর। আমার বিশ্বাস, আগামী নির্বাচনে মানুষ সত্যের পক্ষে, উন্নয়ন পক্ষে তাদের মূল্যবান রায় দেবে।’
দেবীদ্বার উপজেলা এনসিপির (ভারপ্রাপ্ত) সমন্বয়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নির্বাচন করার জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আমরা আশা করি, আগামী নির্বাচনে হাসনাত আব্দুল্লাহ বিপুল ভোটে নির্বাচিত হবেন।

প্রসঙ্গত, কুমিল্লা-৪ (দেবীদ্বার) জাতীয় সংসদের ২৫২ নম্বর আসন। এটি দেবীদ্বার উপজেলা নিয়ে গঠিত। আসনটিতে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. সাইফুল ইসলাম শহীদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ