কুয়েটে হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: আসিফ মাহমুদ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কুয়েটে হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৪:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৪:২১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সম্প্রতি খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দুই গ্রুপের সংঘর্ষ ও হামলার প্রসঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, নতুন বাংলাদেশে পূর্বের ফ্যাসিবাদী সময়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের হামলা, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য যে, কারা এটার পেছনে জড়িত আছে। দ্রুত আইনিভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসবে যোগ দিয়ে এসব কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আগামীর বাংলাদেশে ফ্যাসিবাদী সময়ের মতো ক্যাম্পাসে ছাত্রদের ওপর নিপীড়ন, গেস্টরুমে-গণরুমে নির্যাতনের মতো ছাত্ররাজনীতির নেতিবাচক বিষয়গুলো যাতে আর কখনোই ফিরে না আসে সেজন্য ছাত্র সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক সংগঠন সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

কুয়েটের ঘটনায় সাংবাদিকদের এক প্রশ্নে এই উপদেষ্টা জানিয়েছেন, জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ