কুষ্টিয়ায় বিএনপি’র ৯ নেতাকর্মী আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কুষ্টিয়ায় বিএনপি’র ৯ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ৩১, ২০২৩ ৮:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ৩১, ২০২৩ ৮:৫২ অপরাহ্ণ

 

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে উপজেলা বিএনপির ৯ নেতাকর্মীকে আটক করেছে দৌলতপুর থানা-পুলিশ। সোমবার (৩১ জুলাই) ভোর ৫ টার দিকে রিফাইতপুর ইউনিয়নের সরকার বাড়ি পার্ক থেকে তাদের আটক করেছে পুলিশ।

আটকৃত বিএনপি নেতাকর্মীরা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সংগ্রামপুর গ্রামের বিচ্ছেদ আলীর ছেলে রাশেদুল হক শামীম (৪৫), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গলের ভাতিজা আবিদ হাসান মন্টি সরকার (৪০), রিফাইতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মক্কেল আলী মেম্বার, গরুড়া গ্রামের মৃত ইনসান আলীর ছেলে হামজালাল (৫৫), আড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইন্তাজ হোসেন (৪০), কুষ্টিয়া জেলা কৃষক দলের সদস্য ফিলিপ নগর মোড় এলাকার মৃত নুরুল আমিন এর ছেলে বদরুজ্জামান রাজন (৪০), ফিলিপনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম রাজন (৪০), ইসলামপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে জামিরুল (৪০), মধুগাড়ী গ্রামের মোশারফ হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৫৮) কে আটক করে দৌলতপুর থানা পুলিশ।

এ বিষয়ে দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার ভোর ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সরকারবাড়ী পার্কে বিএনপি নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়েছে। এ সময় ঘটনাস্থলে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে যায়। তাদের মধ্য থেকে ৯জন বিএনপি নেতা কর্মীদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছয়টি হাত বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করে থানায় নাশকতা পরিকল্পনার একটি মামলার রজু করে আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে জেলা বিএনপির সহ-সভাপতি ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা অভিযোগ করে বলেন তার দলীয় নেতাকর্মীদের নিজ নিজ বাড়ী থেকে স্কুলে নিয়ে গেছে পুলিশ। এটি একটি ষড়যন্ত্র ও হয়রানি মূলক মামলা। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ