কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৪ ১:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৪ ১:০০ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
কুষ্টিয়া পৌর বিএনপি’র সাবেক সভাপতি মোঃ কুতুব উদ্দিন আহমেদ—কে আহবায়ক এবং কুষ্টিয়া জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার—কে সদস্য সচিব করে কুষ্টিয়া জেলা বিএনপি’র দুই সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জনতার আওয়াজ/আ আ