কূটনীতিকদের সম্মানে এনসিপির ইফতার মাহফিল - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কূটনীতিকদের সম্মানে এনসিপির ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫ ১:১৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫ ১:১৮ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিদেশি কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২৪ মার্চ) রাজধানীর বনানীতে দলটির ইফতার মাহফিল আয়োজন করা হয়। দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিদেশি কূটনীতিকদের সম্মানে রাজধানীর বনানীতে জাতীয় নাগরিক পার্টি উদ্যোগে একটি ইফতার আয়োজন করা হয়। এতে ২৭টি দেশের মিশন প্রধান উপস্থিত ছিলেন।

ইফতারে অংশ নেন আর্জেন্টিনা, তুরস্ক, ফিলিস্তিন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, সুইডেন, নরওয়ে, সিংগাপুর, সাউথ কোরিয়া, জার্মানি, চীন. ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, স্পেন, নেপাল, ডেনমার্ক, ইরান, ইউরোপীয় ইউনিয়ন, সুইজারল্যান্ড, কসোভো, নেদারল্যান্ডস, কানাডা, জাপান, শ্রীলঙ্কা ও রাশিয়ার রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ