কৃষক দলের নতুন কর্মসূচি ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কৃষক দলের নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ ৮:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ ৮:০২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী কৃষক দল। সারা দেশের সকল বিভাগে জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে সারা দেশে ‘কৃষি ও কৃষকের কথা বলি’ শীর্ষক কর্মসূচি পালিত হবে।

মঙ্গলবার (৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ জন্য একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল আজ এই কমিটি অনুমোদন করেছেন।

কমিটির নেতৃবৃন্দ হলেন, কৃষক দলের সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু আহবায়ক, সহসভাপতি আনম খলিলুর রহমান ভিপি ইব্রাহিম সদস্য সচিব।

কমিটির সদস্যরা হলেন- কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, মো. ফজলে হুদা বাবুল, কৃষিবিদ শাহ মো. মুনিরুর রহমান, কৃষিবিদ শাহাদাৎ হোসেন বিপ্লব ও কেন্দ্রীয় সদস্য মঞ্জুরুল ইসলাম। এছাড়া পদাধিকার বলে সকল বিভাগের সাংগঠনিক সম্পাদক উল্লিখিত কমিটির সদস্য হিসেবে গণ্য হবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ