কৃষিমন্ত্রীকে এক দফার লিফলেট দিলেন বিএনপি নেতা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কৃষিমন্ত্রীকে এক দফার লিফলেট দিলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ২২, ২০২৩ ৮:৩৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২২, ২০২৩ ৮:৩৪ পূর্বাহ্ণ

 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে এক দফা আন্দোলনের লিফলেট দিয়েছে বিএনপি। 

শুক্রবার (২১ জুলাই) জুমার নামাজের পর রাজধানীর সার্কিট হাউজ এলাকায় টিপটপ মসজিদের সামনে কৃষিমন্ত্রীকে লিফলেট দেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সরকারের পদত্যাগের ‘এক দফা’ লিফলেট বিতরণ কর্মসূচি ছিল আজ। দলের নেতারা সারাদেশে লিফলেট বিতরণ করেছেন। কৃষিমন্ত্রীকে লিফলেট দেওয়ার সময় তিনি হাসিমুখে তা গ্রহণ করেন বলেও জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ