কৃষিমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কৃষিমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ১৯, ২০২৬ ১০:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ১৯, ২০২৬ ১০:২৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন-উর- রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল।

রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের অফিস কক্ষে এসে সাক্ষাৎ করেন তিনি।

শুরুতে কৃষিমন্ত্রী রাষ্ট্রদূতকে তার কার্যালয়ে স্বাগত জানান। পরে তাদের মধ্যে দুই দেশের কৃষি, প্রাণিসম্পদ, জলবায়ু অভিযোজনসহ নানান বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতের বিষয়ে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন-উর- রশিদ বলেন, বাংলাদেশের অর্থনীতি কৃষির উপর দাঁড়িয়ে আছে। এ দেশের মাটি উর্বরতার দিক দিয়ে অনেক ভালো, সারা বছরই কোন না কোন ফসল ফলে। নেদারল্যান্ডেও ব্যাপক আকারে চাষাবাদ হয়। কৃষিখাতে পারস্পরিক সহযোগিতার অনেক সুযোগ রয়েছে।

বেসরকারি পর্যায়ে রপ্তানিমুখী যেকোন উদ্যোগকে বাংলাদেশ স্বাগত জানাবে বলে তিনি জানান, দেশের বিস্তীর্ণ চরাঞ্চলে অর্গানিক শসা ও বেবি কর্ন চাষাবাদ করার পরিকল্পনা আছে। নেদারল্যান্ডের যেকোন বেসরকারি প্রতিষ্ঠান দেশের প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে কাজ করতে চাইলে বাংলাদেশ তাতে স্বাগত জানাবে।

বাংলাদেশের কৃষিখাতে কাজ করার আগ্রহের কথা জানিয়ে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বলেন, এদেশের কৃষিখাতে বিশেষ করে উন্নত বীজ, কোল্ড চেইন, হর্টিকালচার, অ্যাকুয়াকালচার খাতে তার দেশ কাজ করতে আগ্রহী।

এছাড়াও গ্রিন হাউস প্রযুক্তিসহ কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন মান নিয়ন্ত্রণ ও প্রটোকল সুবিধায় বাংলাদেশকে সহযোগিতায় তার দেশ আগ্রহী বলেও জানান রাষ্ট্রদূত জোরিস।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ