কেউ প্রতিশোধ পরায়ণ হবেন না: মুন্না - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কেউ প্রতিশোধ পরায়ণ হবেন না: মুন্না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৪, ২০২৪ ৯:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৪, ২০২৪ ৯:২৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, নির্যাতনের শিকার হওয়ার কারণে আপনারা কেউ প্রতিশোধ পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। বরং অন্যায় অবিচারের শিকার হলে আইনগত পদক্ষেপ নিন। তবে খেয়াল রাখবেন কেউ যেন হয়রানিমূলক হামলা-মামলার শিকার না হন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এ বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন।

বুধবার (০৪ সেপ্টেম্বর) চট্টগ্রামে “বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের ভুমিকা” শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন বিএনপিতে অন্য কোন রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না। দলের নাম ব্যবহার করে যারাই অপরাধ করবে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। আমাদেরকে ধৈর্য ধরতে হবে। তাহলেই দেশের গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা হবে।

বন্যা প্রসঙ্গে মোনায়েম মুন্না বলেন, দেশের পূর্বাঞ্চলের বন্যার করাল গ্রাসে প্রায় এককোটি মানুষ কমবেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেক মানুষ মারা গেছেন। অনেক সম্পদ নষ্ট হয়েছে। এমন পরিস্থিতিতে, সাধ্যমতো বন্যার্তদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, নানান ষড়যন্ত্র করা হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে গত ১৫ বছরের অনাচার অবিচার জনগণকে ভুলিয়ে দেয়া যাবে না।বিএনপি ঐক্যবদ্ধ থাকলে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করব ইনশাআল্লাহ। গণতন্ত্রকে সুসংহত করতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

ছাত্র-জনতার আন্দোলনে জুলাইয়ের গণহত্যা যারা করেছে তাদের ক্ষমা নয়, বিচার করতে হবে। শেখ হাসিনার তৈরি আইন-শৃঙ্খলা বাহিনীর অত্যাচার থেকে আমরা কেউ রেহাই পাইনি। কথায় কথায় মামলা রিমান্ডে নিয়ে নিপীড়ন-নির্যাতন করেছে। শেখ হাসিনার নিপীড়ন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান সহ আমরা কেউ বাদ যায়নি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ ১৫ বছর ধরে লড়াই করছে, সংগ্রাম করছে। দলটির সাতশ’র অধিক নেতাকর্মী গুম হয়ে গেছে। দুই হাজারের বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। শুধু মাত্র গণতান্ত্রিক সংগ্রামের জন্য ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।’ ছাত্র-জনতার আন্দোলনে শুরু থেকেই সমর্থন দিয়েছে বিএনপি। শুধুমাত্র যুবদলের ৩৫ নেতাকর্মী নিহত হয়েছে বলে জানান মুন্না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ