কেন্দ্রীয় শহীদ মিনারে প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০২৩ ২:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০২৩ ২:১৯ অপরাহ্ণ

 

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে জাতির পক্ষে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি…’ গানের সুর বাজানো হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে দ্বিতীয়বার শহীদ মিনারে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদনের পর প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ বিশিষ্টজনদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এর আগে রাত ১১টা ৫৪ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদ মিনারে পৌঁছালে কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্য, আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিশিষ্টজনরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এরপর ১১টা ৫৬ মিনিটের দিকে শহীদ মিনারে আসেন প্রেসিডেন্ট আবদুল হামিদ। শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছালে প্রেসিডেন্টকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ