কেন্দ্র দখলে রাখার মতো গুন্ডা বাহিনী আমার নেই: রুমিন ফারহানা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কেন্দ্র দখলে রাখার মতো গুন্ডা বাহিনী আমার নেই: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১০:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১০:২৩ অপরাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ভোটকেন্দ্র দখলে রাখার মতো গুন্ডা বাহিনী নেই জানিয়ে সকাল-সকালে কেন্দ্রে না গেলে ভোট মিস হয়ে যেতে পারে বলে ভোটারদের সতর্ক করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী, আলোচিত নারী নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আমিনপাড়া এলাকায় নির্বাচনি পথসভায় এ সতর্কবার্তা দেন তিনি। রুমিন ফারহানা হাঁস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রুমিন ফারহানা বলেন, আগামী ১২ তারিখ সকাল-সকাল আপনাদের ভোটকেন্দ্রে যেতে হবে। আপনারা যদি সকাল-সকাল কেন্দ্রে না যান, তাহলে আপনার ভোটটি মিস হয়ে যেতে পারে। আপনার একটি ভোট আমার কাছে অনেক দামি। আমার ভাইদের কাছে অনুরোধ থাকবে, ফলাফল ঘোষণা না দেওয়া পর্যন্ত কেউ কেন্দ্র ছাড়বেন না। আমার অবৈধ কালো টাকা নাই যে, আমি আপনাদের ঘরে ঘরে টাকা দিতে পারব, আমার সেই শক্তি নাই। আমার বড় কোনো কর্মী বাহিনী বা গুন্ডা বাহিনী নাই-যারা কেন্দ্র দখল রাখবে।

তিনি বলেন, আপনারা যদি এক মিনিট করেও কেন্দ্র পাহারা দেন, তাহলে আমার একটা ভোটও কেউ চুরি করতে পারবে না। ভোটের আগে তারা হয়ত আপনাদের উপহারের নামে কিছু দিতে পারে, যদি দেয় তাহলে নিয়ে নিন। অসুবিধা নেই। কিন্তু ভোটটা দেবেন ‘হাঁস’-এ।

তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী শুনতে মনে হয় যেন মানুষটা একা-একা। কিন্তু আমি একা না। এই এলাকার ভোটারদের ভালোবাসা ও দোয়া আমার সঙ্গে রয়েছে। সুতরাং হাসঁ মার্কা স্বতন্ত্র প্রার্থীর না, হাঁস মার্কা জনগণের মার্কা। হাঁস মার্কা যারা চাঁদাবাজি ও মামলাবাজি করে, তাদের থেকে নিরাপদে থাকার মার্কা। যারা বড়দল গুলোর অত্যাচার থেকে বাঁচতে চান হাঁস তাদের মার্কা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ