কেন জরুরি বৈঠক, জানালেন প্রেস সচিব - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কেন জরুরি বৈঠক, জানালেন প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১০, ২০২৫ ১০:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১০, ২০২৫ ১০:৪০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকার বিবৃতি দিয়েছে। দলটিকে নিষিদ্ধের বিষয়ে আলোচনা করতেই আজ রাতে উপদেষ্টা পরিষদের জরুরি মিটিং ডাকা হয়েছে।

শনিবার (১০ মে) বিকেলে যশোরের কেশবপুর পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪২ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, আজ রাতে মিটিং আছে, সেখানে আইসিটি অ্যাক্টের অধ্যাদেশ প্রস্তাবনা নিয়ে আলোচনা হবে। এ জন্যই জরুরি মিটিং।

তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় কারা জড়িত সেই ব্যাপারে অনুসন্ধান চলছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাকি জড়িতদের আইনের আওতায় আনা হবে।

শফিকুল আলম বলেন, বাংলাদেশে ফ্যাসিস্টের পতনে তাদের (ভারতের) মাথা খারাপ হয়ে গেছে। এ কারণে তারা আমাদের কয়েকটি মিডিয়ার সম্প্রচার সে দেশে বন্ধ করেছে। আমরা তা করতে চাই না। আমরা অনেক দিন থেকে দেখছি তারা আমাদের নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

ভারতীয় গণমাধ্যমে দায়িত্বশীল সাংবাদিকতা নেই মন্তব্য করে শফিকুল আলম বলেন, জোরে কথা বলে নাটক করে বিনোদন দেওয়াটা তাদের সাংবাদিকতা। সে ক্ষেত্রে আমাদের সাংবাদিকতা অনেক দায়িত্বশীল ও প্রশংসনীয়।

ইউটিউবে টিভি চ্যানেল বন্ধ করার বিষয়ে তিনি বলেন, পক্ষান্তরে বাংলাদেশের যে মিডিয়াগুলো বন্ধ করা হয়েছে, তারা অনেক ভালো নিউজ করে। এটা দুর্ভাগ্যজনক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ