কেবিনে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪৪, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কেবিনে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫ ২:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫ ৩:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে কেবিনে নিবিড় পর্যবেক্ষণে আছেন। বিষয়টি দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার (২৫ নভেম্বর) নিশ্চিত করেছেন।

তিনি জানান, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি দলের পক্ষ থেকে জানিয়েছেন। শায়রুল কবির খান দায়িত্বশীল সূত্র ছাড়া তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

দলের পক্ষ থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। এর আগে রবিবার (২৩ নভেম্বর) রাত ৮টায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার তত্ত্বাবধানে রয়েছেন বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। ইতোমধ্যেই তার বিভিন্ন টেস্ট সম্পন্ন হয়েছে।

মেডিক্যাল বোর্ডে অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের সঙ্গে রয়েছেন অধ্যাপক এফএস সিদ্দিকী, ডা. জাফর ইকবাল, ডা. জিয়াউল হক, ডা. মামুন আহমেদ এবং অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ