কেমন আছেন সাবেক বিচারপতি মানিক - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কেমন আছেন সাবেক বিচারপতি মানিক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০২৪ ১২:৪৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০২৪ ১২:৪৪ পূর্বাহ্ণ

 

সিলেট প্রতিনিধি

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাই তাকে স্থানান্তর করা হয়েছে আইসিইউ থেকে কেবিনে। তার শারীকি অবস্থা এখন অনেকটা ভালো বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, ‘শামসুদ্দিন মানিকের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে মঙ্গলবার দুপুরে কেবিনে স্থানান্তর করা হয়েছে। যা প্রিজন সেল হিসেবে ব্যবহার হবে। পূর্ণ সুস্থ হলে তাকে আবার কারাগারে পাঠিয়ে দেওয়া হবে।’

গত ২৩ আগস্ট অবৈধভাবে সিলেটের কানাইঘাটের দনা সীমান্ত দিয়ে সাবেক বিচারপতি মানিক ভারতে পালিয়ে যান। এ সময় পাচারকারীরা মানিকের সঙ্গে থাকা বিপুল পরিমাণ টাকা ছিনিয়ে নেয়। তখন তাকে কলা পাতার বিছানায় শুইয়ে দিয়ে চলে যায় পাচারকারীরা। ওই রাতে মানিক জঙ্গলে একাই রাত কাটান। এক পর্যায়ে বিজিবি সদস্যরা তাকে আটক করে শনিবার ভোরে কানাইঘাট থানা পুলিশের কাছে সোপর্দ করে।

ওইদিন বিকেলেই সাবেক বিচারপতি মানিককে সিলেটের আদালতে তোলা হয়। এ সময় আদালত চত্বরে তার ওপর বিক্ষুব্ধ জনতা ডিম ও জুতা নিক্ষেপ করে। এক পর্যায়ে বিক্ষুব্ধরা হামলা চালালে তিনি গুরুতর আহত হন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পৌঁছার পর সাবেক বিচারপতি মানিকের শারীরিক অবস্থার অবনতি এবং অণ্ডকোষে রক্তক্ষরণ হলে তাকে সিলেটের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সে রাতেই তার অস্ত্রোপচার হয়। এছাড়া তিনি উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা ও ডায়াবেটিসে ভুগছেন।

এদিকে পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার দায়ে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে গত ২৫ আসস্ট সিলেটের কানাইঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

কানাইঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) পীযুষ চন্দ্র সিংহ বাদী হয়ে দায়েরকৃত মামলায় এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ‘পাসপোর্ট ও ভিসা ব্যতিত অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের অপরাধ’ করেছেন বলে উল্লেখ করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ