কেরানীগঞ্জে হোটেলে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কেরানীগঞ্জে হোটেলে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ৫, ২০২৪ ১০:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ৫, ২০২৪ ১০:১৪ অপরাহ্ণ

 

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের রোহিতপুর বোর্ডিং মার্কেটে একটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

শনিবার (০৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানে সজোরে ধাক্কা দেয় একটি বাস। এতে ভ্যানটি গিয়ে পড়ে রাস্তার পাশে থাকা টিনশেড একটি রেস্টুরেন্টের রান্নাঘরে। ভ্যানের আঘাতে সেখানে চুলার আগুন ছড়িয়ে পরে এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার মো. কাজল মিয়া জানান, রোহিতপুর বোর্ডিং মার্কেট এলাকার হোটেলের আগুনে এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশে থাকা আরও কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি।

নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি বলেও জানিয়েছেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ