কেশবপুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কেশবপুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫ ১১:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫ ১১:২৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে যশোরের কেশবপুর পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুস সামাদের বাড়িতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, যশোর জেলা মহিলা দলের যুগ্ম-সম্পাদক নাজমা সুলতানা, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস প্রমুখ।

এ সময় ২নং ওয়ার্ড বিএনপির নেতারাসহ ওয়ার্ডের নারী কর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ