কোকো’র কবরে বিএনপি মিডিয়া সেলের শ্রদ্ধা নিবেদন - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোকো’র কবরে বিএনপি মিডিয়া সেলের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ২৪, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ২৪, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট
বুধবার, জানুয়ারি ২৪, ২০২৪, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও গণপ্রজান্ত্রী বাংলাদেশ’র সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র কনিষ্ঠ পুত্র এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান’র ছোট ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো’র ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত করেছে বিএনপি মিডিয়া সেল।
বনানী কবরস্থানে আজ সকালে মরহুম আরাফাত রহমান কোকো’র কবরে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন- বিএনপি মিডিয়া সেলের সদস্য ও সাবেক এমপি শাম্মী আক্তার, দৈনিক দিনকালের বিশেষ প্রতিবেদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবীবা, জাতীয়তাবাদী শ্রমিক দলের ময়মনসিংহ বিভাগীয় সহ-সভাপতি মাসুদ রানা লিটন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ তুহিন সর্দার, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ জামিল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, পাঠাগার সম্পাদক আসাদুজ্জামান রিংকু, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মোঃ হাসানুর রহমান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মোঃ হাসনাইন নাহিয়ান সজীব প্রমুখ।
এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও অঙ্গ-সংগঠনের সিনিয়র নেতা-কর্মীরা এবং আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নেতৃবৃন্দসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন মরহুমের কবরে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ