কোকোর কবর জিয়ারত করলেন বিএনপির মিডিয়া সেলের সদস্যরা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোকোর কবর জিয়ারত করলেন বিএনপির মিডিয়া সেলের সদস্যরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ১৩, ২০২৩ ১২:৫৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ১৩, ২০২৩ ১২:৫৭ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্যরা।

শনিবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর বনানীতে কোকোর কবরে এ পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

পরে সেখানে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সদস্য শাম্মী আখতার, মোর্শেদ হাসান।

আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ