কোকো’র ৫৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোকো’র ৫৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ১৩, ২০২৩ ৫:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ১৩, ২০২৩ ৫:০৩ অপরাহ্ণ

 

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি
জনতার আওয়াজ,লন্ডন

মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বাংলাদেশী জাতীয়তাবাদের জনক ও আধুনিক বাংলাদেশের স্থপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র কনিষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর স্নেহের ছোট ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও প্রশিক্ষিত পাইলট শহীদ আরাফাত রহমান কোকো’র ৫৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি যুক্তরাজ্যের উদ্যোগে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

১২ ই আগষ্ট (শনিবার) বাদ আসর পূর্ব লন্ডনের ব্রীক লেইন জামে মসজিদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যাক নেতা কর্মী ছাড়াও কমিউনিটির বিশিষ্ট জনেরা এতে অংশ নেন । যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য এম এ মালিক এক সংক্ষিপ্ত বক্তব্যে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাতের জন্য সকলের নিকট দোয়া চান । যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ সহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীগণ এই দোয়ায় শরিক হয়ে দোয়া মাহফিলে মোনাজাতে অংশগ্রহণ করেন । মিলাদের পর ব্রীক লেইন মসজিদের ঈমাম দোয়া পরিচালনা করেন । তিনি আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনা করেন ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ