কোকোর ৫৩ তম জন্মবার্ষিকীতে লন্ডনে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, আগস্ট ১৪, ২০২৩ ১:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, আগস্ট ১৪, ২০২৩ ১:০৫ অপরাহ্ণ

বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই শহীদ আরাফাত রহমান কোকোর ৫৩তম জন্মবার্ষিকী পালন করেছে যুক্তরাজ্য বিএনপি। জন্মবার্ষিকী উপলক্ষে ১২ আগস্ট আছর বাদ পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক শহীদ আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে জিয়া পরিবারের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও শহীদ আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত এবং বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা সহ বিশ্বের মুসলিম উম্মার জন্য শান্তি কামনা করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ব্রিকলেন মসজিদের ইমামবৃন্দ ।
যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ এর সার্বিক তত্ত্বাবধানে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম, বিএনপির নির্বাহী সদস্য সাবেক এমপি রশিদুজ্জামান মিল্লাত, নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশি্যা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি আলহাজ্ব তৈমুছ আলী, তাজুল ইসলাম, আবেদ রাজা, সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, যুগ্ম সম্পাদক খসরুজ্জামান খসরু, গুলজার আহমেদ, মিসবাহুজ্জামান সোহেল, ড. মুজিবুর রহমান, হাসনাত কবির রিপন, সাবেক যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী, কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক ফেরদৌস আলম, এডভোকেট খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ( সহ সভাপতি পদ মর্যাদা ) ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, ইস্ট লন্ডন বিএনপির সাবেক সভাপতি ফখরুল ইসলাম বাদল, সাবেক সাধারণ সম্পাদক এস এম লিটন, নর্থ ওয়েস্ট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস আহমেদ, কেন্দ্রীয় জাসাসের সাবেক সহসভাপতি এম এ সালাম, জাসাস ইউরোপের সমন্বয়ক ইকবাল হোসেন, কেন্দ্রীয় যুবদলের সদস্য ও যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, কেন্দ্রীয় যুবদলের সদস্য বাবর চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য এ জে লিমন, যুক্তরাজ্য বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস শহীদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার শামসুজ্জোহা, লন্ডন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, সহপ্রচার সম্পাদক মইনুল ইসলাম, সহপ্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক এম আরিফ আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সদস্য মেজবাউল ইসলাম বাবু, লন্ডন মহানগর বিএনপি নেতা আব্দুর রব, আলহাজ্ব মাস্টার আমির উদ্দি্ন, এম এ তাহের, তুহিন মোল্লা, সোহেল আহমদ, ময়নুল ইসলাম, জহিরুল হক জামান, মোঃ শাহনেওয়াজ, জমির আলী, আমির হোসেন, আশিক বক্স, শরিফুল ইসলাম তুহিন, শেরওয়ান আলী, আলী উজ্জল, আবদুল হক শাওন, আরাফাত রহমান, রোহান তারিক, তোতা মিয়া, ইফতেখার হোসেন চৌধুরী সাকী, নুরুল আমিন, ইস্ট লন্ডন বিএনপি নেতা আকলিমুর রেজা চৌধুরী, মোঃ ফয়সল আকন্দ যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি শাহ জামাল, যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন, যুবদল নেতা হাসান আহমেদ, আমিরুল ইসলাম চৌধুরী, সৈয়দ মামুন হোসেন, আসাব আলী, সৈয়দ রাকিব, মোঃ আনিসুর রহমান, রোহান তারিক, আরিফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ