কোটা আন্দোলন: সারাদেশে বিক্ষোভ কাল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৬, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোটা আন্দোলন: সারাদেশে বিক্ষোভ কাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১১, ২০২৪ ৯:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১১, ২০২৪ ৯:৫৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
কোটা সংস্কারের দাবিতে বিকেল থেকে উত্তাল রাজধানীসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এলাকা। চতুর্থদিনের মতো আজ সারা দেশে পালন করা হয় ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি।

কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল শুক্রবার (১২ জুলাই) বিকেলে দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করবে আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৯টার দিকে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। কর্মসূচি ঘোষণা শেষে শাহবাগ থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আজকের বাংলা ব্লকেড সমাপ্ত করেন কোটাবিরোধী আন্দোলনকারীরা।

এদিন বিকেলে পুলিশের বাধা উপেক্ষা করে শাহবাগ এলাকায় নামে শিক্ষার্থীদের জোয়ার। কারো হাতে প্লেকার্ড, কারো মুখে কোটাবিরোধী স্লোগান। এভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে আসেন শিক্ষার্থীরা। শাহবাগের কাছাকাছি আসতেই বাধা দেয় পুলিশ। কিন্তু পিছু হটেনি আন্দোলনকারীরা। মুহূর্তের মধ্যে পুলিশের লোহার ব্যারিকেড ভেঙে শাহবাগ দখলে নেয় শিক্ষার্থীরা। একপর্যায়ে আন্দোলন থামাতে পুলিশের আনা সাঁজোয়া যান ঘিরে ফেলেন শিক্ষার্থীরা। সে সময় সবকিছু গুটিয়ে নিয়ে সরে দাঁড়ায় পুলিশ।

ঢাকাতে পুলিশ পিছু হটলেও কুমিল্লা চট্টগ্রামসহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে পুলিশ মারমুখী ছিল বলে অভিযোগ রয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পুলিশের হামলায় আহত হয়েছে বহু শিক্ষার্থী। এসব সংবাদ ছড়িয়ে পড়ার পর উত্তাল হয়ে ওঠে শাহবাগ চত্বর। এরই মাঝেই শাহবাগে জড়ো হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীার জানান, সর্বোচ্চ ৫ শতাংশ কোটা বহাল রেখে সরকার নির্বাহী আদেশ না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবেই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ