কোটা নিয়ে মন্তব্য করা আদালত অবমাননার শামিল : শিক্ষামন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোটা নিয়ে মন্তব্য করা আদালত অবমাননার শামিল : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৭, ২০২৪ ২:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৭, ২০২৪ ২:১২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, কোটার বিষয়টি উচ্চ আদালতে এখনো বিচারাধীন। এটি নিয়ে রায় না আসা পর্যন্ত মন্তব্য করা আমার পক্ষে আদালত অবমাননার শামিল।

রবিবার (৭ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সন্তানদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মহিবুল হাসান চৌধুরী বলেন, যারা কোটা আন্দোলন করছেন তারা রাজনৈতিক অধিকারের জায়গা থেকে করছেন। এতে প্রমাণ হয়, বাংলাদেশে বাকস্বাধীনতা আছে।

তবে শিক্ষামন্ত্রী বলেন, ষড়যন্ত্রকারীরা এমন কোনো ইস্যু পেলে তা নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। আমরা যেন সেই ফাঁদে পা না দেই। আমাদের দেখতে হবে, এখানে কোনো গভীর ষড়যন্ত্র আছে কিনা।

এ ছাড়া বিষয়টি উচ্চ আদালতে এখনও বিচারাধীন জানিয়ে শিক্ষামন্ত্রী বেলন, ‘এটা নিয়ে রায় না আসা পর্যন্ত মন্তব্য করা আমার পক্ষে আদালত অবমাননার শামিল।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ