কোটা বাতিলসহ ৫ দফা দাবি অধিকার বঞ্চিত বেকার সমাজের - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোটা বাতিলসহ ৫ দফা দাবি অধিকার বঞ্চিত বেকার সমাজের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ২৯, ২০২৩ ৫:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ২৯, ২০২৩ ৫:৩৭ অপরাহ্ণ

 

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে বৈষম্যমূলক কোটা বাতিলসহ ৫ দফা দাবি জানিয়েছে অধিকার বঞ্চিত বেকার সমাজ। রবিবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত ‘শিক্ষার্থী সমাবেশে’ তারা এসব দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, ‘প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে এই মুহূর্তে ৬০ শতাংশ নারী কোটা, ২০ শতাংশ পারিবারিক বা পোষ্য কোটা, ২০ শতাংশ পুরুষ কোটা প্রয়োগ করা হয়েছে, যেখানে ২০ শতাংশ বিজ্ঞান কোটাকে সামগ্রিকভাবে প্রয়োগ করা হয়েছে। সংবিধানে উল্লেখিত কর্মের সমতার অধিকারের বিষয়টি উপেক্ষা করে এবং কোটা বাতিলের পরিপত্র অবজ্ঞা করে এমন কোটা প্রয়োগ করা হয়েছে। যেখানে প্রতিবন্ধী ও অনগ্রসর শ্রেণিকে কোটা বঞ্চিত করে অগ্রসর শ্রেণিকে কোটা প্রদান করা হয়েছে।’

তারা আরো বলেন, ‘প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের মতো রেলওয়েতে ৮৫ শতাংশ কোটা প্রয়োগ করা হচ্ছে। এ সকল কোটার বিরুদ্ধে আদালতে ২০২১ সালে মার্চে রিট আবেদন করলে দীর্ঘ ৯ মাস পর ১৩ ডিসেম্বর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে কোটা বাতিলে রুল জারি করে উচ্চ আদালত। আদালতের বিড়ম্বনা ও গাফেলতির সুযোগে কোটা বহাল রেখেই ফলাফল ঘোষণা করা হয়৷ তাই আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে বৈষম্যমূলক কোটা বাতিলসহ ৫ দফা দাবি জানাচ্ছি।’

তাদের দাবিগুলো হলো- বৈষম্যমূলক এই ফলাফল বাতিল করে এক ও অভিন্ন কাট মার্কে পুনরায় ফলাফল ঘোষণা করা হোক; কোটা বাতিলের সরকারি পরিপত্র মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক; শিক্ষক নিয়োগে বিদ্যমান নিয়োগ মেধার ভিত্তিতে দ্রুত সম্পন্ন করে নতুন কোটামুক্ত পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ করা; প্রতিবন্ধীদের জন্য কোটা সংরক্ষণ করে পোষ্য কোটাসহ সকল কোটার সম্পূর্ণ বিলোপ করা; এবং নিয়োগ পরীক্ষার মেরিট লিস্টের পাশাপাশি প্রাপ্ত নাম্বার প্রকাশ করা।

অধিকার বঞ্চিত বেকার সমাজের আহ্বায়ক তারেক রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সংগঠনের সমন্বয়ক ইমরান আল নাজির, আবদুল্লাহ আল হোসাইন, এস কে রাশেদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ