কোটা সংস্কার চেয়ে ক্লাস-পরীক্ষা বর্জন, আন্দোলনে বশেমুরবিপ্রবি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:০৪, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোটা সংস্কার চেয়ে ক্লাস-পরীক্ষা বর্জন, আন্দোলনে বশেমুরবিপ্রবি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ৫, ২০২৪ ১:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ৫, ২০২৪ ১:৫৩ অপরাহ্ণ

 

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনে সারাদেশের সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে, ক্লাস-পরীক্ষা বর্জনসহ কর্মসূচি ঘোষণা করছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ৯টায় সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে আগামীকাল শুক্রবার (৫ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের লিপুস ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল ও পদযাত্রার ঘোষণা দেওয়া হয়েছে।

একই সাথে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজের সাথে একাত্মতা প্রকাশ করে বশেমুরবিপ্রবিতেও কোটা সংস্কারের আগ পর্যন্ত সকল ক্লাস-পরীক্ষা বর্জনেরও ঘোষণা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ