কোনাল-শেখ সাদীর ‘চোখের বারান্দায়’-এর সাফল্যে মিলনমেলা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোনাল-শেখ সাদীর ‘চোখের বারান্দায়’-এর সাফল্যে মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ

 

‘চোখের বারান্দায়’ শিরোনামে নতুন গান দিয়ে প্রথমবারের মতো দ্বৈত কণ্ঠ মেলালেন শিল্পী কোনাল ও শেখ সাদী। সম্প্রতি তাদের গাওয়া প্রথম গানটি প্রকাশ পাওয়ার পরেই শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলেছে। ইউটিউবের পাশাপাশি গানটি নিয়ে টিকটকেও মাতামাতি হচ্ছে। গান প্রকাশের চারদিনের মাথায় এর সেলিব্রেশন করেন শিল্পী শেখ সাদী।

গতকাল (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানের একটি রেস্তোরাঁয় তিনি ছাড়াও উপস্থিত ছিলেন কোনাল, নায়িকা রোজিনা, শিল্পী ধ্রুব গুহ, জুয়েল মোর্শেদ, অয়ন চালকাদার, মোহাম্মদ মিলন, মার্সেল, আভ্রাল সাহির, গানের মডেল লামিমা, গীতিকার রবিউল ইসলাম জীবন, পরিচালক সোহেল রাজসহ টিকটক ও কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি অনেকেই।

ভালোবাসা দিবসে মোট চারটি গান আসছে কোনালের। ‘চোখের বারান্দায়’ এগুলোর মধ্যে অন্যতম। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী বলেন, অনেকটা পপ ধাঁচের গান। সাদী সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা খুব ভালো। তাছাড়া এই ধরণের গান আগে করা হয়নি। আমি আগে দ্বৈত গান কম করতাম। তবে আগামীতে আরও বেশী দ্বৈতভাবে গাওয়া ইচ্ছে আছে। এতে আমার অর্ডিয়ান্সের বাইরে নতুন অর্ডিয়ান্সের সঙ্গে পরিচিতি হতে পারবো।

স্যাড সং বেশী করেন শেখ সাদী। এবার ভালোবাসা দিবসে তিনি গাইলেন রোম্যান্টিক গান। বললেন, মিষ্টি প্রেম ও কাপলের গল্প নিয়ে চোখের বারান্দায়। গানের কথা যখন পাই তখনই করার প্ল্যান করি। যাদের গানের ফ্যান আমি তাদের মধ্যে কোনাল আপু একজন। তার সঙ্গে কাজের ইচ্ছে ছিল। ওনাকে বলার পর উনি ভীষণ আন্তরিকভাবে কাজটি করেছেন। প্রকাশ পাওয়ার নতুন নতুন দর্শকদের খুব কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি।

‘চোখের বারান্দায়’ লেখেন রবিউল ইসলাম জীবন, সুর সংগীত শাহরিয়ার মার্সেলের। গানটিতে মডেল হয়েছেন লামিমা লাম। ইউটিউবে প্রায় তিনলাখ দর্শক গানটি দেখেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ