কোনো দুর্বৃত্ত-চাঁদাবাজকে আমরা জায়গা দিব না : মুন্না - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোনো দুর্বৃত্ত-চাঁদাবাজকে আমরা জায়গা দিব না : মুন্না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ১৬, ২০২৪ ৩:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১৬, ২০২৪ ৩:০২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, কোনো দুর্বৃত্ত-চাঁদাবাজকে আমরা দলে জায়গা দেব না।

তিনি বলেন, দলের জনপ্রিয়তা ও ভাবমূর্তি নষ্ট হয়, এমন কাজে কেউ জড়িয়ে পড়লে আমরা কিন্তু এক বিন্দুও ছাড় দিব না।

মঙ্গলবার (১৫ অক্টোবর) খুলনা মহানগরীর সদর থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ‘ধানের শীষ’ সংবলিত লিফলেট বিতরণ ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ এবং গণসংযোগকালে মুন্না এসব কথা বলেন।

সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে জেলায় জেলায় জাতীয়তাবাদী যুবদলের লিফলেট বিতরণের ধারাবাহিকতায় এ কর্মসূচি পালন করা হয়।

কোনো দুর্বৃত্ত-চাঁদাবাজকে আমরা জায়গা দিব না : মুন্না
বিএনপির ৩টি কমিটি বিলুপ্ত
দলের ইমেজ সংকট হয়- এমন কোনো কাজ করা যাবে না বলে নেতাকর্মীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দেন মুন্না। তিনি বলেন, কোনো অবস্থাতেই ছাত্র-জনতার রক্তে অর্জিত গণঅভ্যুত্থানের সুফল থেকে জনগণকে বঞ্চিত করা যাবে না।

যুবদল সভাপতি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সব রাজনৈতিক, মিথ্যা, সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গুম-খুনের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ