কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে নয়া পল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ শুরু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মে ১৩, ২০২৩ ৩:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মে ১৩, ২০২৩ ৩:০৪ অপরাহ্ণ

পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে নয়া পল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার আড়াইটার পরে এ সমাবেশ শুরু হয়।
বর্তমান সরকারের পদত্যাগ, নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে এবং নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ববধায়ক সরকারসহ ১০ দফা ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য কমানোর দাবিতে প্রতিবাদ সমাবেশে করছে বিএনপি।
এর আগে বেলা বাড়ার সসাথে সাথে নয়া পল্টন ও এর আশপাশের এলাকা বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠে।
দুপুর ২টায় সমাবেশ ও মিছিল শুরুর কথা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে নয়াপল্টনে জোড়ো হতে থাকে নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন ইউনিটিনের ছোট ছোট মিছিল আসতে থাকে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়াপল্টন।
ঢাকার দুই মহানগরের প্রতিবাদ সমাবেশে মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালনায় আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।
সমাবেশ কেন্দ্র করে নয়া পল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
জনতার আওয়াজ/আ আ