ক্যান্সার আক্রান্ত শিশু রওজার পাশে দাঁড়ালেন তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৮, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ক্যান্সার আক্রান্ত শিশু রওজার পাশে দাঁড়ালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ২৭, ২০২২ ১০:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ২৭, ২০২২ ১০:৫৫ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

মাত্র সাড়ে তিন বছর বয়সী ছোট্ট কন্যা শিশু মোছাম্মৎ ইশাল ইমতিয়ার রওজার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। ছোট্ট রওজা ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তার পিতা ছাত্রনেতা এম ইমতিয়ার পারভেজ সেতু। তিনি বগুড়া জেলার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বহালগাছা গ্রামের বাসিন্দা। বুধবার, জুলাই ২৭, ২০২২, রাজধানীর বিএসএমইউয়ে বিএনিপর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে একটি প্রতিনিধি দল উপস্থিত হয়ে ছোট্ট রওজার হাতে বিশেষ গিফট বক্স এবং তার পিতার হাতে নগদ অর্থ সহযোগিতা তুলে দেন।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ছোট্ট রওজার হাতে বিশেষ গিফট বক্সে থাকা ‘বারবিডল’ এবং তার পিতার হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। এসময় উপস্থিত ছিলেন ডা. মনোয়ারুল কাদির বিটু ও ছোট্ট রওজার পিতা ইমতিয়ার পারভেজ সেতু।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এমন সহযোগিতা ও সহমর্মিতা পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ছাত্রনেতা ইমতিয়ার পারভেজ সেতু। তিনি বলেন, বিএনিপর একটি অঙ্গ-সংগঠনের কর্মী হিসেবে আমার অনেক সৌভাগ্য। কারণ আমার এই চরম বিপদের দিনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাশে দাঁড়িয়েছেন। তিনি প্রতিনিয়ত আমার ছোট্ট রওজার শারিরিক খোঁজখবর নিচ্ছেন। আমার পরিবার ও আমি ওনার কাছে কৃতজ্ঞ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ