ক্যাম্পাসে সন্ত্রাসের রাজনীতিকে ফিরতে দেব না: ফরহাদ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ক্যাম্পাসে সন্ত্রাসের রাজনীতিকে ফিরতে দেব না: ফরহাদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ ৩:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ ৩:৫২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
আমরা বেঁচে থাকতে এই ক্যাম্পাসে সন্ত্রাসের রাজনীতিকে ফিরতে দেব না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

এসএম ফরহাদ লেখেন, শিক্ষার্থীদের জীবন ও ক্যারিয়ারের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত। আমরা বেঁচে থাকতে এই ক্যাম্পাসে সন্ত্রাসের রাজনীতিকে ফিরতে দেব না। খোদার কসম!’

তিনি লেখেন, ‘আর কোনো শিক্ষার্থীকে গণরুম-গেস্টরুমের ভিক্টিম হতে দেব না। প্রতিটি শিক্ষার্থী ভাই-বোনের জীবন ও ক্যারিয়ারের সিকিউরিটি নিশ্চিত করতে প্রয়োজনে আমাদের জীবন যাবে; তবু এই লড়াই কখনোই থামবে না, ইনশাআল্লাহ।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ