ক্যারিয়ার, সম্পর্ক নিয়ে সমালোচনার কড়া জবাব দিলেন মালাইকা - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ক্যারিয়ার, সম্পর্ক নিয়ে সমালোচনার কড়া জবাব দিলেন মালাইকা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহিত
আরবাজ খানের সঙ্গে প্রায় দুই দশকের দাম্পত্য ভেঙেছে, এরপর অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের ‘পোক্ত’ প্রেমেও ভাঙন। শুধু সম্পর্কই নয়, তার ক্যারিয়ার নিয়েও সমালোচনা করতে ছাড়েন না অনেকে। যার জেরে একাধিকবার ‘বদনামের ভাগী’ হতে হয়েছে অভিনেত্রীকে! কিন্তু সব ঝড়ঝাঁপটা পেরিয়ে আপন প্রেমে মজেছেন মালাইকা আরোরা। এবার তাকে ঘিরে সব সমালোচনার কড়া জবাব দিলেন বলিউডের ‘মুন্নি’।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে খোলামেলা কথা বলতে গিয়ে মালাইকা আরোরা বলেন, ‘আমার কী করা উচিত, কী উচিত নয়, মানুষ উপদেশ দিতে ভালোবাসে। আমার ক্যারিয়ার, সাজপোশাক থেকে সম্পর্ক—সবকিছু নিয়েই আমাকে বিচার করা হয়। তবে যেদিন থেকে এগুলোর ব্যাখ্য দেওয়া নিজে থেকে বন্ধ করে দিয়েছি, সেদিন থেকেই নিজেকে হালকা বলে মনে হয়।’

নিজের প্রাপ্তি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘নিজের জন্য আমি যেটা সিদ্ধান্ত নিই, সেটাই।


মালাইকা আরো যোগ করেন, ‘‘আমার নামের পাশে বরাবর ‘বেশি সাহসী’, ‘বেশি স্পষ্টভাষী’, ‘বেশি মুখর’ এহেন যাবতীয় তকমা সেঁটে দেওয়া হয়েছে। তবে এখন আমি এই বিশেষণগুলোকে নিজের বর্ম হিসেবে ব্যবহার করি। কারও যদি আমাকে ‘অতিরিক্ত’ বলে মনে হয়, তাহলে তারা আমার জন্য যথেষ্ট নয়।”

বরাবরই নিজের শর্তে চলায় বিশ্বাসী মালাইকা।

আরবাজের সঙ্গে দুই দশকের দাম্পত্য ভেঙে বেরিয়ে আসা থেকে ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে প্রেম, ব্যক্তিগত জীবনেও সাহসিকতার ছাপ রেখেছেন অভিনেত্রী।
এ প্রসঙ্গে মালাইকার মন্তব্য, ‘ফ্যাশন হোক বা ফিটনেস, যেটাই হোক না কেন, আমি কখনো কোনো ছকবাঁধা ফর্মুলা অনুসরণ করিনি। আমি সবসময় বিশ্বাস করি, আত্মবিশ্বাসের সঙ্গে যেদিন আপনি গোটা বিশ্বের জন্য বাঁচা ছেড়ে দিয়ে নিজের শর্তে চলবেন, ঠিক সেদিন থেকেই জীবনের আসল মন্ত্র উপভোগ করতে পারবেন।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ