ক্যালিফোর্নিয়া বিএনপির আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ক্যালিফোর্নিয়া বিএনপির আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৬, ২০২৪ ৬:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৬, ২০২৪ ৬:৪৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সোমবার, মার্চ ২৫, ২০২৪, ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি জনাব বদরুল আলম চৌধুরী শিপলুর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ফারুক হাওলাদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সৈয়দ নাছির উদ্দিন জেবুল এর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন সহ-সভাপতি জনাব আফজাল হোসেন শিকদার।
বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া বিএনপির সাবেক সভাপতি জনাব নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, সাবেক সভাপতি আবদুল বাছিত, সাবেক সভাপতি শামছুজ্জোহা বাবলু, সিনিয়র সহ সভাপতি মাহবুবুর রহমান শাহিন, সাধারন সম্পাদক জনাব এম. ওয়াহিদ রহমান, উপদেষ্টা জনাব খন্দকার আলম, বীর মুক্তিযোদ্ধা আবদুল হান্নানসহ প্রমুখ।


দোয়া ও ইফতার মাহফিলের সভাপতি জনাব বদরুল আলম চৌধুরী শিপলু তার বক্তব্যে বলেন- এ মাসেই আমাদের স্বাধীনতা দিবস আবার একই সাথে সিয়াম সাধনার মাস। আমরা ক্যালিফোর্নিয়া বিএনপি প্রতিবছরের ন্যায় এবারও ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে অনেক নেতাকর্মী মারা গেছেন ও পঙ্গুত্ব বরণ করেছেন। বিশেষ করে- আমাদের দেশনেত্রী ও এসব তৃণমূল নেতাকর্মীদের জন্য এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সেই সাথে স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ জাতির শ্রেষ্ট সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। এছাড়াও তিনি মজলুম জননেতা ও আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানে দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ