ক্যালিফোর্নিয়া বিএনপির তাৎক্ষণিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ক্যালিফোর্নিয়া বিএনপির তাৎক্ষণিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক
ছবি:প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্যালিফোর্নিয়া শাখার উদ্যোগে সোমবার রাত ৯টায় ক্যালিফোর্নিয়া বিএনপির কার্যালয়ের সামনে এক তাৎক্ষণিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে কুটুক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু এবং সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান। সংক্ষিপ্ত সময়ের প্রস্তুতিতেই বিপুলসংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি সভার আয়োজকদের অনুপ্রাণিত করে। সভাপতি ও সাধারণ সম্পাদক এই উপস্থিতির জন্য সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি আফজাল হোসেন সিকদার, সহ-সভাপতি শাহাদাত হোসেন শাহিন, সিনিয়র যুগ্ম সম্পাদক ফারুক হাওলাদার, যুগ্ম সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন জেবুল, যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন রাসেল, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন তরুণ, দপ্তর সম্পাদক মহিউদ্দিন বাবর, প্রচার সম্পাদক এফ মহান জন, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সার্জিল বিন ইউসুফ এবং কার্যনির্বাহী সদস্য ওমর ফারুক টিটু প্রমুখ।
বক্তারা সকলেই তারেক রহমানের বিরুদ্ধে কুটুক্তিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানান এবং ভবিষ্যতে এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে দলীয়ভাবে আরও সুসংগঠিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ