ক্রীড়া অবকাঠামো উন্নয়নে ১০ স্পোর্টস ভিলেজ গড়বে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:৪১, সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সফর, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ক্রীড়া অবকাঠামো উন্নয়নে ১০ স্পোর্টস ভিলেজ গড়বে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ১৯, ২০২৬ ২:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ১৯, ২০২৬ ২:৩৯ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ছবি: সংগৃহীত
১০ অঞ্চলে পর্যায়ক্রমে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ গড়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

শনিবার (১৮ জুলাই) বিকেল ৪টায় নারায়ণগঞ্জের চাষাড়ায় ওসমানী স্টেডিয়ামে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘একসময় নারায়ণগঞ্জ থেকে অসংখ্য প্রতিভাবান খেলোয়াড় উঠে এসেছে। সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই এখানে আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে। প্রস্তাবিত স্পোর্টস ভিলেজে ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি আর্চারি, শুটিং, সাঁতারসহ বিভিন্ন ইনডোর ও আউটডোর খেলার আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা থাকবে।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ জাতি গঠন করার জন্য কাজ করছেন। বর্তমান প্রজন্মের ডিভাইসের প্রতি আসক্তি কমিয়ে মাঠমুখী করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। আমরা খেলাধুলাকে পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক করার জন্য কাজ করছি। মাদক মুক্ত সমাজ গড়তে সবার সহযোগিতা চাই। তার পরিপ্রেক্ষিতে এ পরিকল্পনা করা হচ্ছে।

আগামী বছর থেকে ক্রীড়াঙ্গনের খেলাধুলা পাঠ্য পুস্তকে আনা হবে। তিনি বলেন, ‘যেখানে খালি জায়গা থাকবে সেখানে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশনা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের।

আরও পড়ুন
আগামী শিক্ষাক্রমে খেলাধুলা বাধ্যতামূলক হচ্ছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
আগামী শিক্ষাক্রমে খেলাধুলা বাধ্যতামূলক হচ্ছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ইতোমধ্যে দেশের ৩০০ জন সংসদ সদস্যের কাছে চিঠি পাঠানো হয়েছে, যেন প্রতিটি ইউনিয়নে অন্তত আট বিঘা জমিতে একটি করে খেলার উপযোগী মাঠ গড়ে তোলা যায়। আগামী পাঁচ বছরে দেশের ৪৫৯৯ টি ইউনিয়নে খেলাধুলার উপযোগী মাঠ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

ফাইনাল খেলায়, নারায়ণগঞ্জ ফুটবল অ্যাকাডেমি ও বন্ধন কোচিং সেন্টারের মধ্যে খেলা ড্র হলে, টাইব্রেকারে ও দুই দল সমানসংখ্যক গোল করায় উভয় দলকে বিজয়ী ঘোষণা করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সহ রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ