ক্ষমতার বদল করতে চাইলে জনগণের রায় নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ক্ষমতার বদল করতে চাইলে জনগণের রায় নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩ ১০:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩ ১০:১১ অপরাহ্ণ

 

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ক্ষমতার বদল করতে চাইলে জনগণের রায় নিতে হবে। সামনে নির্বাচন কমিশন নির্বাচনের শিডিউল ঘোষণা করবেন। সেই নির্বাচনে বিএনপি আসবে কিনা, সেটা তাদের বিষয়। তবে রাজনৈতিক দল হিসেবে তাদের নির্বাচনে আসা উচিত। বিএনপি কি ধমক দিল, তা এ দেশের মানুষ তোয়াক্কা করে না। বিএনপি ভয়ভীতি দেখিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করলে এ দেশের মানুষ বসে থাকবে না।

মঙ্গলবার (২১ মার্চ) বিকালে নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যূরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথাগুলো বলেন।

তিনি বলেন, ‘মার্কিন পররাষ্ট্র দপ্তর গুমের বিষয়ে যে তথ্য দিয়েছে তা আমাদের জানা নেই। মানুষ সচেতন হয়েছে বলে গুম কমে গেছে।’

মন্ত্রী আরো বলেন, ‘মানুষ ব্যবসায়ে লোকসান করলে আত্মগোপন করে। পারিবারিক সমস্যাসহ বিভিন্ন সমস্যায় আত্মগোপন করে।’

উদ্বোধন শেষে নীলফামারী পুলিশ লাইনস মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রী যোগ দেন।

এ সময় নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত নারী সংসদ সদস্য রাবেয়া আলীম, রংপুর বিভাগের ডিআইজি (চলতি দায়িত্ব) মিজানুর রহমান পিপিএম বার, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। নীলফামারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম বার সভাপতিত্ব করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ