ক্ষুদ্র-মাঝারি শিল্প উদ্যোক্তাদের আরও সক্রিয় করা হবে - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ক্ষুদ্র-মাঝারি শিল্প উদ্যোক্তাদের আরও সক্রিয় করা হবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৬:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৬:৪৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদেরকে আরও সক্রিয় করা হবে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) শিল্প মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিসকক্ষে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনের মাধ্যমে অধিক কর্মসংস্থান সৃষ্টি হবে। এজন্য এ শিল্পে বিশ্ব ব্যাংকের সহায়তা প্রয়োজন।

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা বিশ্বব্যাংককে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, চামড়া, সার ও চিনি শিল্পে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) অধিক কার্যকর করার জন্য বিশ্বব্যাংকের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, বাংলাদেশে উৎকৃষ্ট মানের ভিনেগার উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। সরবরাহের ক্ষেত্রে কীভাবে মান উন্নয়ন করা যায় সে বিষয়ে বিশ্বব্যাংকের কারিগরি সহায়তা প্রয়োজন।

বিশ্বব্যাংকের প্রতিনিধিরা জানান, বিশ্বব্যাংক বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কাজ করছে। সামনের দিনগুলোতে শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে অর্থনৈতিক উন্নয়নে নিবিড়ভাবে কাজ করতে চায়। এজন্য শিল্পের সুনির্দিষ্ট করা প্রয়োজন।

শিল্পে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সোলার প্যানেল স্থাপনের পরামর্শ দেয় প্রতিনিধি দল। এসময় বাংলাদেশে বিদ্যমান জাতীয় শিল্পনীতি হালনাগাদ করার বিষয়েও আলোচনা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সলিম উল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ