খন্ড খন্ড মিছিল নিয়ে যুবদলের সমাবেশে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা (ভিডিও) - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খন্ড খন্ড মিছিল নিয়ে যুবদলের সমাবেশে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১১, ২০২৪ ২:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১১, ২০২৪ ২:৩২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

খন্ড খন্ড মিছিল নিয়ে নয়াপল্টনে যুবদলের সমাবেশে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা।

শনিবার ( ১১ মে) বিকেল ৩টায় এ বিক্ষোভ সমাবেশটি শুরু হবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতকরণ ও নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

গতকাল শুক্রবার বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ সকলের মামলা প্রত্যাহার ও রাজবন্দিদের মুক্তির দাবিতে সমাবেশ ও মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্যে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার ও রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ