খাদে পড়া বাসটির চলাচলের অনুমতি ছিল না, আগেও দুর্ঘটনায় পড়েছিল - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খাদে পড়া বাসটির চলাচলের অনুমতি ছিল না, আগেও দুর্ঘটনায় পড়েছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১৯, ২০২৩ ৬:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১৯, ২০২৩ ৬:৪০ অপরাহ্ণ

 
  • ২০১৯ সালে গোপালগঞ্জে দুর্ঘটনায় পুলিশসহ ৪ জন মারা যায়
  • বাসটির ফিটনেস সনদ মেয়াদোত্তীর্ণ
  • চাকার ত্রুটি থাকলে ফিটনেসে নেওয়ার সময় ধরা পড়ার কথা
  • চালক ঘুমিয়ে পড়ার কারণেও দুর্ঘটনা ঘটতে পারে
  • এখন পর্যন্ত মারা গেছেন ১৯ জন
  • মাদারীপুরের শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া ইমাদ পরিবহনের বাসটির চলাচলের অনুমতি ছিল না। বাসটির ফিটনেস সনদের মেয়াদও পেরিয়ে গেছে। চার বছর আগেও বাসটি গোপালগঞ্জে দুর্ঘটনায় পড়েছিল। সেই দুর্ঘটনায় পুলিশের একজন উপরিদর্শকসহ (এসআই) চারজন মারা যান। এর পর থেকে বাসটির চলাচলের অনুমতি স্থগিত রাখা হয়েছিল। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্রে এ তথ্য জানা গেছে।
  • আজ সকাল সাড়ে সাতটার দিকে মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর জানা গেছে। অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাঁরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ