খাদ্য ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় ব্যর্থ সরকারের ‘লাল বাতি’ জ্বলে উঠেছে - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খাদ্য ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় ব্যর্থ সরকারের ‘লাল বাতি’ জ্বলে উঠেছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ২৬, ২০২২ ৫:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ২৬, ২০২২ ৫:২৯ অপরাহ্ণ

 

সংকটে রয়েছে দেশ। এ অবস্থায় সরকারের ‘লাল বাতি’ জ্বলে উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

বুধবার (২৬ অক্টোবর) জেএসডির কেন্দ্রীয় সম্মেলন ও সুবর্ণজয়ন্তী উৎসব কমিটির যৌথ সভায় এ মন্তব্য করেন তিনি।

আ স ম আবদুর রব বলেন, মুদ্রাস্ফীতি, অস্বাভাবিক উচ্চমূল্য, খাদ্য ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় ব্যর্থ সরকারের ‘লাল বাতি’ জ্বলে উঠেছে। তাই সরকারের বিদায় ছাড়া বিদ্যমান সংকট নিরসনে আর কোনো বিকল্প নেই।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জেএসডি সভাপতি বলেন, আবহাওয়া অধিদপ্তরের মতো সম্ভাব্য দুর্ভিক্ষের পূর্বাভাস দিয়ে জনগণকে ভীতসন্ত্রস্ত করা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না। সরকারের কাজ হচ্ছে সম্ভাব্য দুর্ভিক্ষ মোকাবিলায় দ্রুত আগাম ব্যবস্থা করে জনগণকে স্বস্তি দেওয়া।

দুর্ভিক্ষের সতর্কবার্তা দিয়ে সরকার নিজ ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা করছে বলে জানান আবদুর রব।

তিনি বলেন, কয়েক বছর ধরে নজিরবিহীন অর্থনৈতিক উন্নয়নের গল্প দিয়ে দেশের মানুষকে সরকার দুর্দশার গভীরে ডুবিয়ে দিয়েছে। প্রতিদিন মানুষের জীবনযাত্রার মান নিম্নতর হচ্ছে। আর্থিক দুরবস্থা সর্বত্র সংক্রমিত হওয়ায় দেশের সাধারণ মানুষ আজ ভীতসন্ত্রস্ত।

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বেগম তানিয়া রব। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বীর মুক্তিযোদ্ধা এস এম আনোয়ার হোসেনসহ আরও অনেকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ