খালেদা জিয়াকে আমন্ত্রণ পত্র পৌঁছে দিলেন টুকু - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়াকে আমন্ত্রণ পত্র পৌঁছে দিলেন টুকু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ১০, ২০২৫ ৩:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ১০, ২০২৫ ৩:২৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগদানের আমন্ত্রণ পত্র পৌঁছে দেয়া হয়েছে।

রোববার (৯ অক্টোবর) রাতে দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাহউদ্দিন টুকু এ আমন্ত্রণ পত্র সাবেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

আগামী ১২ নভেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সুলতান সালাহউদ্দিন টুকু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় দেখা করে তিনি এ আমন্ত্রণ পত্র তুলে দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ