খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি : যুব জাগপা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:১১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি : যুব জাগপা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৯, ২০২৩ ১২:৩৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৯, ২০২৩ ১২:৩৭ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে ‘আশঙ্কাজনক’ দাবি করে অবিলম্বে তাকে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার দাবি জানিয়েন যুব জাগপা।

যুব জাগপার কেন্দ্রীয় সভাপতি মীর আমির হোসেন আমু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মালেক সোমবার (১৮ সেপ্টেম্বর ) এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়া সত্ত্বেও উন্নত চিকিৎসার সুযোগ থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, খালেদা জিয়া শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন।

তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড একাধিকবার পরামর্শ দিয়েছে, খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দেশে তাকে চিকিৎসা দেওয়ার মতো আর কিছু বাকি নেই। তাকে বাঁচাতে হলে বিদেশে চিকিৎসা নিতে হবে। ফলে খালেদা জিয়াকে বাঁচাতে হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো অতীব জরুরি।

মানবিক দিক বিবেচনায় খালেদা জিয়াকে দ্রুত বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান। নতুবা খালেদা জিয়ার কিছু হলে সরকার দায়ী থাকবে বলে দাবি করেন যুব জাগপা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ