খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ৩ বাহিনীর প্রধান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫ ১২:২০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫ ১২:২০ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন হাসপাতালে যান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘‘তিন বাহিনী প্রধান ম্যাডামের পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। তারা ম্যাডামের আশু আরোগ্য কামনায় দোয়া করেছেন।”
বিএনপি চেয়ারপারসন স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে যান। সেদিন রাতে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি রাখা হয়। সেই থেকে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। ২৭ নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে নিবিড় চিকিৎসা দিচ্ছে মেডিকেল বোর্ড।
জনতার আওয়াজ/আ আ