খালেদা জিয়াকে নিয়ে সংবাদ সম্মেলনে ডেকেছে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়াকে নিয়ে সংবাদ সম্মেলনে ডেকেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৪, ২০২৩ ৩:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৪, ২০২৩ ৩:৩২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনার চেষ্টা করছে বিএনপি।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির এ তথ্য জানান।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তার বিদেশে উন্নত চিকিৎসার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে বারবার সরকারের কাছে বলার পরও কোনো ব্যবস্থা করা হচ্ছে না।

তাকে বিদেশে নেওয়ার সুযোগ না পাওয়ায় পরিবার ও দলের পক্ষ থেকে বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনার জন্য চেষ্টা করা হচ্ছে বলে জানান শায়রুল।

এদিকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার (২৩ অক্টোবর) দিবাগত রাত পৌনে তিনটার দিকে খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছিল। পরে মঙ্গলবার বেলা ১১টায় আবার তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

গত ৯ আগস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরই মধ্যে খালেদা জিয়াকে বেশ কয়েক দফায় সিসিইউতে নেওয়া হয়েছিল। গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ