খালেদা জিয়াকে প্রতীকী ক্ষতিপূরণ দেয়া উচিত : ব্যারিস্টার সালাউদ্দিন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়াকে প্রতীকী ক্ষতিপূরণ দেয়া উচিত : ব্যারিস্টার সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৪:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৪:২৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
‘বিগত দিনে রাষ্ট্রের দুবৃত্তায়ন ও বিচার বিভাগের সীমাহীন অন্যায়-অবিচারের শিকার বেগম খালেদা জিয়াকে প্রতীকী ক্ষতিপূরণ দেয়া উচিত।’

প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বিভাগে এক শুনানিতে এ কথা বলেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সালাউদ্দিন দোলন।

সর্বোচ্চ আদালতে দেয়া বক্তব্য প্রসঙ্গে এই আইনজীবী সাংবাদিকদের বলেন, ‘আমি আদালতকে বলেছি এদেশে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে নষ্ট হয়েছে এবং ফ্যাসিজম যেভাবে ডেভলপ করেছে তার অধিকাংশের দায় বিচার বিভাগের। বিচার বিভাগ কোনো অবস্থাতেই সে দায় এড়াতে পারে না। বিগত সময়ে বিচার বিভাগের অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে লোকে প্রিয়জন হত্যার পরেও বলত বিচার চাই না।’

সিনিয়র আইনজীবী সালাউদ্দিন দোলন বলেন, ‘আমি সর্বোচ্চ আদালতকে বলেছি কোনো দলীয় পরিচয় বিবেচনায় নয়, একজন মানুষ ও নাগরিক হিসেবে বেগম খালেদা জিয়ার সাথে অবিচার করা হয়েছে। ওনাকে যে মামলায় সাজা দেয়া হয় এবং পরবর্তীতে সাজা বাড়ানো হয়, সে মামলাটি যখন আপিল বিভাগে আসে তখন দেখা গেল তিনি (বেগম খালেদা জিয়া) কোনো টাকা আত্মসাৎ করেননি। আমি সর্বোচ্চ আদালতকে বলেছি এক্ষেত্রে খালেদা জিয়াকে একটা প্রতীকী ক্ষতিপূরণ দেয়া উচিত ছিল। তিনি বিএনপির চেয়ারপারসন সেটা বিষয় নয়, একজন নাগরিক হিসেবে তিনি রাষ্ট্রের দুর্বৃত্তায়নের শিকার হয়েছেন। বিচার বিভাগের সীমাহীন অন্যায়-অবিচারের শিকার হয়েছেন। তাই উনার মামলায় যদি একটা প্রতীকী ক্ষতিপূরণ দেয়া হতো বা দেয়া হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যতের জন্য তা ভালো হতো।’

সূত্র : বাসস

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ