খালেদা জিয়াকে বিদেশ না নিলে তারেক রহমান দ্রুত দেশে আসবেন: এ্যানি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, খালেদা জিয়াকে যদি বিদেশ নেওয়ার প্রয়োজন না হয়, তাহলে তারেক রহমান খুব দ্রুত দেশে ফিরবেন।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বেঁড়ির মাথা এলাকায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ্যানি বলেন, “খালেদা জিয়াকে যদি দেশের বাইরে নেওয়া হয়, লন্ডনে চিকিৎসার জন্য সেখানে তার ছেলেকে থাকতে হবে। আর যদি বিদেশ নেওয়ার পরিস্থিতি না থাকে, তাহলে তারেক রহমান দুই-চার দিনের মধ্যে দেশে চলে আসবেন।”
তিনি আরও বলেন, “এবারের ভোট কঠিন, কারণ একটি অদৃশ্য শক্তি ভোট প্রভাবিত করার চেষ্টা করছে। দেশে ভোট হবে এবং বিএনপি জনগণকে দেখাবে যে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে মা-বোনদের জন্য কাজ করা হবে।”
উল্লেখ্য, এসময় জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ